০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় বেসরকারী সংস্থা প্রান্তজন ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে পথ সভায় মিলিত হয়।

র‍্যালিতে পরিবেশ সুরক্ষার বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, জন সুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, যানবাহন ও শিল্পকারখানার বিষাক্ত ধোয়া, অনিয়মিত নির্মাণ কাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে বায়ু দূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। এ দূষণের চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে। তাই পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সোলার সিস্টেম বিদ্যুতে রুপান্তরের পাশাপাশি সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালী সদর উপজেলার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিয়োগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

আপডেট সময়: ০৬:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬