১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেইলি স্টার এর প্রতিনিধি পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন আর নেই, কাল সকাল ১০টায় জানাজা

দৈনিক দ্য ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক সমাজসহ পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালীর আউলিয়াপুর সাবিনা স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে তাঁর জানাজায় উপস্থিত হয়ে অংশগ্রহণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৯:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬