০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ভোক্তা অধিকার রক্ষা ও নিত্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোক্তা অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পটুয়াখালী এলজিইডি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ক্যাব পটুয়াখালী জেলা কমিটির স-হসভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত।

সভায় ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, বাজারে অনিয়ম প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ক্যাবের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া, ক্যাব পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার আবদুল হাই, ড. আমিনুল ইসলাম, সুভাষ চন্দ্র বণিক, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী সদস্য ডা. সাইয়েদ আনোয়ারুল হাফিজসহ সংগঠনটির অন্যান্য সদস্য।

ভোক্তাদের অধিকার সুরক্ষা, বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তির পরিবেশ গড়ে তুলতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬