০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর বাউফলের সাবেক পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ঢাকায় আটক; এলাকায় আলোচনার সৃষ্টি

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৭:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

রাজধানীর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে বাউফল পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিজ বাসা থেকে আটক করে বলে জানা গেছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাউফলে বিএনপির কার্যালয় ভাঙচুরসহ কয়েকটি মামলায় জিয়াউল হক জুয়েলের নাম আসে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলেও জানা যায়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “জিয়াউল হক জুয়েলকে আটকের বিষয়টি শুনেছি। তবে অফিসিয়ালি আমাদের কিছু জানানো হয়নি। জিয়াউল হক জুয়েল বাউফল পৌরসভার সাবেক মেয়র। তার আটকের খবরে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।”

Tag:

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” -প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত

পটুয়াখালীর বাউফলের সাবেক পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ঢাকায় আটক; এলাকায় আলোচনার সৃষ্টি

আপডেট সময়: ০৭:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬