০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” -প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সামাজিক মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবারের সদস্য ও সমাজের অন্যান্য মানুষের সঙ্গে প্রবীণদের সুন্দর ও সম্মানজনক জীবনযাপনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। তিনি প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রবীণরা সমাজ ও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তাদের অভিজ্ঞতা ও জীবনজ্ঞানকে মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, জীবনের দীর্ঘ সময় পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখা প্রবীণদের জীবনের শেষ পর্যায়টি যেন নিরাপদ, স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রবীণদের একাকিত্ব দূর করা, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক ও সামাজিক বিভিন্ন ধরনের চাহিদা তৈরি হয়। তাই প্রবীণদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি তাদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রবীণদের জন্য একটি মানবিক ও সহায়ক পরিবেশ তৈরি করা গেলে তারা জীবনের এই পর্যায়েও আত্মমর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম সাইউম। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag:

আপডেট সময়: ০৯:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬