০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটুয়াখালীতে এসআরবি-৮ এর বিশেষ তৎপরতা, পূজামণ্ডপ পরিদর্শনে অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পটুয়াখালীতে নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ব্যাটালিয়নটির অধিনায়ক কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব উদযাপনের পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তাবিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তা, পূজামণ্ডপে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপকেন্দ্রিক সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

এসআরবি-৮, বরিশাল জানায়, তাদের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অক্ষুণ্ন রাখা।

Tag:
জনপ্রিয়

ডেইলি স্টার এর প্রতিনিধি পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন আর নেই, কাল সকাল ১০টায় জানাজা

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটুয়াখালীতে এসআরবি-৮ এর বিশেষ তৎপরতা, পূজামণ্ডপ পরিদর্শনে অধিনায়ক

আপডেট সময়: ০৬:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬