০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম দায়িত্ব গ্রহণ করবেন আজ শনিবার; অপেক্ষায় জেলাবাসী

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০১:৪৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আজ ৩ অক্টোবর শনিবার বিকেলে পটুয়াখালী আসছেন নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

তিনি বিকেল ৪ টায় পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হবেন এবং বিকেল ৪.৩০ মিঃ এর সময় সার্কিট হাউজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করবেন। বৃক্ষরোপণ শেষে সার্কিট হাউজে উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম এর সম্ভাব্য কর্মসূচীর মধ্যে রয়েছে ৪ অক্টোবর রবিবার সকাল ৯ টায় পটুয়াখালী ট্রেজারিতে উপস্থিত এবং সকাল ১০ টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে দায়িত্ব গ্রহণ করবেন।।।

বিকাল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও অধীনস্থ দপ্তরের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় এবং বিকাল ৩.৩০ মিঃ সময় সম্মেলন কক্ষে কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হবেন নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

৫ অক্টোবর সোমবার সকাল সাড় ৯ টায় নবাগত জেলা প্রশাসক বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলেচনা সভায় অংশগ্রহণ, সকাল ১০.৩০ মিঃ এর সময় সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময়, ১১.৩০ মিঃ এর সময় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পর্যটন উন্বয়ন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নিবেন।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ সামীমুজ্জামান।

বিকেল ৩ টায় সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন নবাগত জেলা প্রশাসক।

৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ এবং বিকেল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি।

পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পটুয়াখালীর সর্বস্তরের মানুষ।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম দায়িত্ব গ্রহণ করবেন আজ শনিবার; অপেক্ষায় জেলাবাসী

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম দায়িত্ব গ্রহণ করবেন আজ শনিবার; অপেক্ষায় জেলাবাসী

আপডেট সময়: ০১:৪৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬