০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হজ গাইড সম্মাননা পেলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আঃ হালিম গাজী

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৪:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার মো. আব্দুল হালিম গাজী। 

মো. আব্দুল হালিম গাজী পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মো. এলেম গাজী।

সম্প্রতি ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ  ঢাকার আশকোনায় হজ অফিসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “সরকারি ব্যবস্থাপনায় হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬” এ তাঁর দায়িত্বশীল ভূমিকা ও সেবামূলক কার্যক্রমের স্বীকৃতি প্রদান করা হয়।

২০১০ সাল থেকে ২০২৬ সালের হজ মৌসুমে সরকারি হজ গাইড হিসেবে তিনি হাজিদের সার্বিক সহযোগিতা, ধর্মীয় দিকনির্দেশনা, হজের বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মক্কা, মদিনা ও মাশায়ের পবিত্র স্থানগুলোতে হাজিদের সঙ্গে থেকে তাঁদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন হালিম গাজী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, এমপি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক  মাওলানা মহিবুল্লাহিল বাকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুফতি আলাউদ্দিন আল আজাদ এনডিসি।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় মো. আব্দুল হালিম গাজী বলেন, “হজযাত্রীদের সেবা করা একটি মহান আমানত। হাজীদের সন্তুষ্টি ও সুন্দরভাবে হজ সম্পন্ন করতে সহযোগিতা করাই ছিল আমার প্রধান লক্ষ্য। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে হজযাত্রীদের সেবা করতে অনুপ্রাণিত করবে।”

তাঁর এ অর্জনে ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমমের প্রকল্প পরিচালক, জেলাপ্রশাসন ও  ইসলামিক ফাউণ্ডেশন পটুয়াখালীর কর্মকর্তা/ কর্মচারী সহ জেলার ধর্মপ্রাণ মুসল্লি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সুনামের সঙ্গে হজযাত্রীদের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে “জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হজ গাইড সম্মাননা পেলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আঃ হালিম গাজী

আপডেট সময়: ০৪:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬