০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পটুয়াখালীতে নানান কর্মসূচী

সুনীল সরকার, পটুয়াখালীঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদারের সভাপতিত্বে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হামীমুর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এ ভয়াবহ অভ্যাস থেকে তরুণ সমাজকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, সমাজপতি এবং প্রশাসনের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এছাড়া সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনে কাউন্সেলিং ও পুনর্বাসনের ব্যবস্থাও জোরদার করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাদকবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

ব্যাংকে নতুন নোটের সংকট, বাইরে বেশি দামে কিনছেন ক্রেতারা

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পটুয়াখালীতে নানান কর্মসূচী

আপডেট সময়: ১২:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫