১২:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইসক্রিম চুরির অভিযোগে বাউফলে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে দোকান মালিকের অনুপস্থিতিতে ফ্রীজ থেকে ৩ শিশু আইসক্রিম খাওয়াতে তাদের শিকলে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে মোঃ আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে।

সোমবার( ২৫ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ৮ নং মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃধার বাজারের আনোয়ার স্টোরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যবসায়ী একই এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে। আহত শিশুদের উদ্ধার করে রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, সোমবার বিকেলে স্থানীয় আব্দুল্লাহ (৮), ফাহিম (১০) ও ইমাম হোসেন (৭) নামের ৩ জন শিশু মদনপুরা ইউনিয়নের মৃধা’র বাজার এলাকার আনোয়ার ষ্টোরের মালিক মোঃ আনোয়ার হাওলাদারের অনুপস্থিতিতে দোকানের ফ্রিজ থেকে ৩টি আইসক্রিম খায়। পরে দোকান মালিক আনোয়ার হাওলাদার এসে ওই শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে গিয়ে তিন শিশুকে শিকলে বেঁধে তালাবদ্ধ করে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাউথ বিডি নিউজ২৪-কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

আইসক্রিম চুরির অভিযোগে বাউফলে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

আপডেট সময়: ০৮:৪৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪