০৬:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে লতাচাপলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফিশনেট প্রকল্পের সহযোগিতায় এবং উত্তরণ-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় উপকূলীয় মৎস্যজীবী নারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তারা বলেন, নারীর সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফিশনেট প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

ব্যাংকে নতুন নোটের সংকট, বাইরে বেশি দামে কিনছেন ক্রেতারা

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত

আপডেট সময়: ০৬:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬