০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে জমি-জমার বিরোধের হা*মলা*য় আহত সেই কৃষকের মৃ*ত্যু

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরের সংঘর্ষে আহত হওয়া সেই কৃষক রহিম জোমাদ্দারের (৬০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। রহিম জোমাদ্দার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরওয়াডেল গ্রামের রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, স্থানীয় কামাল হাওলাদারের (৫৮) সঙ্গে রহিম জোমাদ্দারের জমি-জমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। গত বুধবার (১১ জুন) সন্ধ্যা সাতটার দিকে কামাল হাওলাদার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে রহিম জোমাদ্দারের বাড়ি গিয়ে হামলা চালায়। এ সময় রহিম জোমাদ্দার জখম হলে তাকে বাঁচাতে তার দুই ছেলে রিয়াজ জোমাদ্দার (২৫) ও হাসান জোমাদ্দার (২২) এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে জখম করা হয়।

ওই দিন রাতেই আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রিয়াজ ও হাসান কে ভর্তি করলেও গুরুতর আহত রহিম জোমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় রহিম জোমাদ্দারের মৃত্যু হয়।

কামাল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় অভিযোগের বিষয় বক্তব্য নেওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম গাজী।

এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

বাউফলে জমি-জমার বিরোধের হা*মলা*য় আহত সেই কৃষকের মৃ*ত্যু

আপডেট সময়: ০৪:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫