১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ধ/র্ষ/ণ চেষ্টার দায়ে গ্রে/প্তার জামায়াত নেতা!

পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহবুব (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান মাহবুব ওই এলাকার মৃত জয়নাল মৌলভীর ছেলে। তিনি স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত এবং মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাড়ির পাশে তার একটি ফার্মেসির দোকান রয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে পারিবারিক পরিচয়ের সূত্র ধরে মোস্তাফিজুর রহমানের পূর্বপরিচয় ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর ভাইপোকে তাবিজ দেওয়ার কথা বলে মোস্তাফিজুর রহমান তাকে নিজ বাড়িতে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, বাড়িতে আনার পর ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘরের ভেতরে ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

ভুক্তভোগী নারী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, “ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

এদিকে বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

মির্জাগঞ্জে ধ/র্ষ/ণ চেষ্টার দায়ে গ্রে/প্তার জামায়াত নেতা!

মির্জাগঞ্জে ধ/র্ষ/ণ চেষ্টার দায়ে গ্রে/প্তার জামায়াত নেতা!

আপডেট সময়: ১১:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬