০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে তাঁতীদলের নেতৃবৃন্দ, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দিলেন আর্থিক সহায়তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোল্লা মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে গতকাল শনিবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম লিটন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মো. আলমগীর হোসেন ও মো. মাহতাব হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা তাঁতীদলের সদস্যসচিব মো. লিটন শেখ, যুগ্ম আহ্বায়ক রবিউল সরদার, আজারুল গাজী ও শাহনেওয়াজ শেখসহ উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে নগদ আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁতীদলের নেতারা।

নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে তাঁরা প্রস্তুত রয়েছেন। এ জন্য স্থানীয়ভাবে গঠিত পূজা পর্যবেক্ষণ কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করারও আশ্বাস দেন তাঁরা।

Tag:
জনপ্রিয়

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর খালে মিললো সেই ১০ মাসের শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ, আপন খালু গ্রেপ্তার

ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে তাঁতীদলের নেতৃবৃন্দ, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দিলেন আর্থিক সহায়তা

আপডেট সময়: ০২:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬