০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সর্বপ্রথম নির্মিত পুরাতন মসজিদে ১৩ জন বয়স্ক শিক্ষার্থীদের কুরআনের সবক গ্রহণ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৪:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে সর্বপ্রথম নির্মিত শত বছরের পুরাতন মসজিদে কুরআন শিক্ষার প্রথম ব্যাচের বিশুদ্ধ ও সহজ পদ্ধতিতে ছন্দ সুরে পবিত্র কুরআন শিক্ষার ১৩ জন বয়স্ক শিক্ষার্থী কুরআনের সবক গ্রহন করেছেন।

বৃহষ্পতিবার (১৬ জুলাই) পটুয়াখালীতে সর্বপ্রথম নির্মিত শতবছরের পুরাতন মসজিদে প্রথম ব্যাচের কুরআন শিক্ষায় সবক দিলেন কুরআন শিক্ষক গবেষক, লেখক ও সম্পাদক ক্বারী মাওলানা মো. শাহিন হোসাইন আবদুল্লাহ। 

এ সময় পবিত্র কুরআন’ শিক্ষার প্রয়োজনীয়তা এবং করনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন পুরাতন জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন।

দুই মাস কুরআন শিক্ষার পর শিক্ষক হুজুর ক্বারী মাওলানা মো. শাহিন হোসাইন আবদুল্লাহ এর কাছে সবক নিয়েছেন ১৩ জন বয়স্ক শিক্ষার্থী। তারা হলেন মজসিদ কমিটির সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মো. রেজাউল করিম, মো. শহীদ সিকদার, মো. জসিম উদ্দিন, মো. মজিবুর রহমান, মো. আব্দুল হক, মো. আবু হানিফ, মো. ছাইদুল হক সোহাগ, মো. সাজ্জাদ হোসেন, জালাল উদ্দিন আহমেদ, মো. ইব্রাহিম শিকদার, মো. হারুন অর রশিদ ও মো.শহিদুল ইসলাম। এরা সবাই ৫০ উর্ধ্ব বয়সী বয়স্ক লোক।

পবিত্র কুরআন এর বানী, মর্যাদা, বিশ্বাস সুরক্ষায় কুরআনের আদর্শকে মনেপ্রাণে ধারন করে সবাইকে চলার পরামর্শ দেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এ সময় মসিজদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

পটুয়াখালীতে সর্বপ্রথম নির্মিত পুরাতন মসজিদে ১৩ জন বয়স্ক শিক্ষার্থীদের কুরআনের সবক গ্রহণ

আপডেট সময়: ০৪:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬