০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ টুয়াখালী জেলার বাউফলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন বাউফল। রোববার (৬ জুলাই) বেলা ১২টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে এ সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনের সময় তিনি বলেন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে উপজেলার মানুষ কোন ধরনের ভোগান্তি ছাড়া ভূমি সেবা নিতে পারবেন। সরকার নির্ধারিত ফিতে ভূমি সেবা নিতে পারবেন।

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী রেজাউল করিম রাজিব বলেন, ভূমি সেবার অন্যতম প্রধান কাজ অনলাইন সেবা। সরকার আমাকে এই সেবা দানের জন্য নিয়োগ করেছেন। আমি সততার সাথে ভূমি সেবা গ্রহীতাদের সেবা দিব। এতে করে সাধারণ মানুষের ভুমি নিয়ে যে জটিলতা আছে তা কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, কানুনগো মিজানুর রহমান, সার্ভেয়ার কামরুল হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু

আপডেট সময়: ০৮:২৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫