০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

২১ সেপ্টেম্বর শনিবার সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দক্ষিন চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান আল আমিন ও নিশানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইউসুফ আলীসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিস্ফেশিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে যা আমাদের জন্য লজ্জার। তাই ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের অনুগ্রহ কামনা করেন।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময়: ০৯:১৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪