০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০’ম গ্রেড এর দাবীতে গলাচিপায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় প্রাথমিক শিক্ষকদের ১০ গ্রেড পদায়নের এর দাবীতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার দুপুর সারে ১২ টার দিকে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের অংশ গ্রহনে স্নাতক যোগ্যতায় ১০’ম গ্রেড কেন নয়? আর কোন দাবী নাই দশম গ্রেড চাই, দশম গ্রেড দাবী নয়, এটা আমাদের অধিকার, এক দফা এক দাবী আদায়ের লক্ষে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রায় শতাধিক শিক্ষকদের অংশ গ্রহনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

এসময়ে নেতৃত্ব দেন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মঈন উদ্দিন। বক্তব্য প্রদান করেন, রতনদীতালতলী সরকারি প্রাঃবিঃ এর প্রধান শিক্ষক উম্মে রুমান, শুহরী সঃ প্রঃ এর সহকারী শিক্ষক মোঃ খবির হোসেন, সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, মোঃ আহসান। তারা বলেন, একজন শিক্ষক স্নাতক পাশ করেও তৃতীয় শ্রেনীর কর্মচারীর চেয়েও কম বেতন ভাতা পেয়ে জীবিকা নির্বাহ করছে, একজন শিক্ষকের দুপুরে খাবারের বিল পায় ৬ টাকা, এটা এক ধরণের বৈষাম্য ছাড়া কিছুই নয়।

প্রধান শিক্ষক মু. মঈন উদ্দিন বলেন, আমাদের ১০’ম গ্রেড আমাদের দাবী নয়’ অধিকার। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর নিকট শিক্ষকদের ন্যায্য অধিকার পূরনের জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় এক দফা এক দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা আরো কঠিন কর্মসূচী গ্রহন করবেন বলে জানান।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

১০’ম গ্রেড এর দাবীতে গলাচিপায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময়: ০৯:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪