০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষকের অপসারন দাবিতে বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া-বাউফল ও বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টা দাসপাড়া বাসস্ট্যান্ট এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। জানা গেছে, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের দাবি যৌক্তিক হলে মেনে নেয়ার আশ্বাস দেন।

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী দুই শিক্ষার্থীর সাথে আমার কার্যালয়ে বসে আলাপ আলোচনা হয়েছে। বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। তিনি এডিসি (শিক্ষা), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। খুব শিগ্রই তারা তদন্ত শুরু করবেন। আমি সোমবার পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়েছি।

আন্দোলনে নেতৃত্বদানকারী দশম শ্রেনির শিক্ষার্থী তানভির বলেন, ইউএনও এবং সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাদেরকে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছি। আমাদের দাবি মানা না হলে মঙ্গলবার থেকে আবার লাগাতার কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত শনিবার থেকে ওই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে মহাষ্টমীর পূজায় উৎসবমুখর ১৯৪ পূজামণ্ডপ, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি, বিশ্বশান্তি কামনা

প্রধান শিক্ষকের অপসারন দাবিতে বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময়: ০১:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪