০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে শতাধিক ফলদ বৃক্ষ কর্তনের অভিযোগ

মু. মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে বাঁধা দেওয়ায় শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের বৌলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মজিবুর রহমান হাওলাদারের সঙ্গে একই বাড়ির শাহীন হাওলাদার গংদের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যায় শাহীন গং। এতে বাঁধা দেওয়ায় মজিবুর রহমানের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে শাহীন গং। তার বাগানের কলা, লেবু, কমলা ও জাম্বুরাসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ গাছ কেটে ফেলে।

মজিবুর রহমান অভিযোগ করে বলেন, আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শাহীন গং আমার জমিতে জোড়পূর্বক ঘর তুলছে। বাঁধা দেওয়ায় আমার সব ফলদ বৃক্ষ কেটে ফেলেছে। বেশী বাড়াবাড়ি করলে আমাকে স্বপরিবারে দেশত্যাগের হুমকি দিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি।

অবশ্য হুমকির অভিযোগ অস্বীকার করে শাহীন গং বলেন, আমার জমিতে আমি ঘর তুলছি। আর আমার জমির গাছ আমি কেটেছি।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে মহাষ্টমীর পূজায় উৎসবমুখর ১৯৪ পূজামণ্ডপ, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি, বিশ্বশান্তি কামনা

বাউফলে শতাধিক ফলদ বৃক্ষ কর্তনের অভিযোগ

আপডেট সময়: ০১:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪