০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুয়া সমন্বয়ক ঠেকাতে দুমকীতে বিক্ষোভ মিছিল

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুয়া সমন্বয়ক বা অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জনতা কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘হ-তে হান্নান, হ-তে হত্যাকারী, হ-তে হাসিনা, ভুয়া সমন্বয়ক মানি না, মানবো না’, তুমি কে আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক, ক্যাম্পাসে সমাবেশ মানি না, মানবো না, এমন স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের শুরু থেকে যারা জড়িত ছিল তাদের নামের তালিকা আইনশৃংখলা বাহিনীসহ কেন্দ্রীয় মূল ৬ জন সমন্বয়কের কাছেও রয়েছে। তাই এই বিষয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় যেন বিভ্রান্ত ছড়ানো না হয়।
তারা আরও জানান, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীরা এখন ভুয়া সমন্বয়ক সাজার জন্য বিভিন্ন সমাবেশ করতে চায় যা আমরা মানি না, মানবো না। অনুপ্রবেশকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা আন্দোলনকারী হিসেবে মেনে নেয়া হবে না।

এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র থেকে আসা ১০ সদস্যের একটি টীমের একজন সমন্বয়ক পরিচয়দানকারী হাসিবুল হোসেন শান্ত নিজেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবী করে বলেন, মূলত আমরা বরিশাল বিভাগে এসেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে মতবিনিময় সভা করতে। পরবর্তীতে স্কুল কলেজ থেকেও যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকেও আলাদা একটা টাইম দেব।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুয়া সমন্বয়ক ঠেকাতে দুমকীতে বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪