০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে বিএনপি’র কালো পতাকা মিছিল

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ‘ডামি নির্বাচন’ বাতিলসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার(৩০ জানু্য়ারি) সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে নতুন বাজার এলাকা ঘুরে পুনরায় ওই অফিস চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি তারিকুল ইসলাম তারেক খানসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছিল। ভোট বর্জনের পর রাজপথে এটাই বিএনপি নেতা-কর্মীদের প্রথম কর্মসূচি।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

দুমকীতে বিএনপি’র কালো পতাকা মিছিল

আপডেট সময়: ০১:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪