০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর ভূরিয়ায় চার পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা অ্যাড. কামরুজ্জামান মোল্লা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলার ১৩ নম্বর ভূরিয়া ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা, সমাজসেবক ও অ্যাডভোকেট কামরুজ্জামান মোল্লা। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভূরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মোল্লার নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত মানুষ অংশ নেন। মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন কামরুজ্জামান মোল্লা। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শন শেষে ভূরিয়া ইউনিয়নের চারটি পূজামণ্ডপের সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ১২:১৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬