১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার সময় কোস্টগার্ডের অভিযানে ৬ জন আটক

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১২:৪৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে বার্জ, এক্সক্যাভেটর ও বাল্কহেডসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

পটুয়াখালী সদর থানাধীন লোহালিয়া নদীর জৈনকাঠি সংলগ্ন এলাকায়  ২৫ আগস্ট মঙ্গলবার রাত ৩ টা হতে সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে মাটি উত্তোলনকালে একটি বার্জ, একটি এক্সক্যাভেটর এবং একটি বাল্কহেডসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করা হয়। 

জব্দকৃত বার্জ, এক্সক্যাভেটর, বাল্কহেড ও আটককৃত মাটি উত্তোলনকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাটি খেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে কোস্টগার্ড জানান।

Tag:

পটুয়াখালীতে লোহালিয়া নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার সময় কোস্টগার্ডের অভিযানে ৬ জন আটক

আপডেট সময়: ১২:৪৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬