পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে বার্জ, এক্সক্যাভেটর ও বাল্কহেডসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
পটুয়াখালী সদর থানাধীন লোহালিয়া নদীর জৈনকাঠি সংলগ্ন এলাকায় ২৫ আগস্ট মঙ্গলবার রাত ৩ টা হতে সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে মাটি উত্তোলনকালে একটি বার্জ, একটি এক্সক্যাভেটর এবং একটি বাল্কহেডসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করা হয়।
জব্দকৃত বার্জ, এক্সক্যাভেটর, বাল্কহেড ও আটককৃত মাটি উত্তোলনকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাটি খেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে কোস্টগার্ড জানান।