০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা

ভোলার দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা। এসময় কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জরিমানাকৃত ডাযাগনস্টিক সেন্টার হলো, ভোলার সদর রোডের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেস।

আজ শনিবার দুপুরের দিকে এই জরিমানা করেন ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জয়নাল আবেদীন।

র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো: আবুল কালাম আজাদ তথ্য নিশ্চিত করে জানান, “বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি। এসময় কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জয়নাল আবেদীন।”

তিনি আরো জানান, “সব ধরণের অপরাধ মূলক কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ০৮:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬