০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানির বহিষ্কার আদেশ প্রত্যাহার

মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ছাত্রলীগের সাধারন সম্পাদক সজিব আহমেদ সানির বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) রাত ১১ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেইজে দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর আরোপিত বহিষ্কার আদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে সজীব আহমেদ সানি(সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাধবখলী ইউনিয় শাখা, মির্জাগঞ্জ) এর ওপর আরোপিত বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, এর আগে ২৩ আগস্ট উপজেলার দুই ইউনিয়নের দুই ছাত্রলীগ নেতা এবং ২৪ আগষ্ট সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদ সানিসহ দুই ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতাকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সাময়িক বহিষ্কারাদেশ প্রদান করেছিলেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

মির্জাগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানির বহিষ্কার আদেশ প্রত্যাহার

আপডেট সময়: ০৭:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩