০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ঘুমন্ত বাবার কোল থেকে ১০ মাসের শিশু নিখোঁজ, সন্ধানে মাইকিং ও পুকুরে তল্লাশি, স্বজনদের আহাজারি

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ রায়হান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে শিশু রায়হানকে কোলে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার বাবা রাসেল খান। এ সময় শিশুটির মা রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া, মোছা ও ঘর লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।

একপর্যায়ে শিশুটির সন্ধানে স্থানীয় পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয় এবং এলাকাজুড়ে মাইকিং করা হয়। এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

কলাপাড়ায় ঘুমন্ত বাবার কোল থেকে ১০ মাসের শিশু নিখোঁজ, সন্ধানে মাইকিং ও পুকুরে তল্লাশি, স্বজনদের আহাজারি

আপডেট সময়: ০৬:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬