০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর দশমিনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর দশমিনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ছোহরাব সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পিতা শ্রদ্ধেয় ইদ্রিস হাওলাদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহীন, শাহাদাত সিকদারসহ গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এ সময় নুরুল হক নুরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের প্রয়াত স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag:
জনপ্রিয়

“ডাকঘর ও ডাকবাক্স: অতীতের ঐতিহ্য, বর্তমানের অবহেলা” -সহকারী অধ্যাপক মীর ফরিদ এর সম্পাদকীয়

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর দশমিনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬