০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা ওলামা দলের আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক ও সদস্যসচিব প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মজিবুর রহমান টোটন।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক ও জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা এ. কে. এম. আব্দুস সালাম।

আলোচনা সভায় বক্তারা বিগত সরকারের আমলের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সে সময় দেশে জেল-জুলুম ও নির্যাতন ছিল নিত্যসঙ্গী। তাঁরা অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার পাশাপাশি জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

বাউফলে ৬৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রস্তুতি

জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা ওলামা দলের আলোচনা সভা

আপডেট সময়: ০৩:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬