০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় মানবতার সেবায় ডুমুরিয়া ফাউন্ডেশন, ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৬ শতাধিক মানুষ

‘শিক্ষা, একতা, নৈতিকতা—সবার উপরে মানবতা’ স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্প পরিচালনা কমিটির আহ্বায়ক ও ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন।

ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেন, অধ্যাপক এমিরিটাস ডা. শেখ ইউনূস আলী, অধ্যাপক ডা. বিশ্বাস শাহিন হাসান, ডা. নাছিমা সুলতানা, ডা. অর্জুন কুমার পাল ও ডা. তোফায়েল আহমেদ দিহান।

এ সময় ফাউন্ডেশনের সহসভাপতি মো. রবিউল ইসলাম বাবু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ আমজাদ হোসেন, ক্যাম্প পরিচালনা কমিটির সদস্যসচিব রত্না রাণী বিশ্বাস, দপ্তর সম্পাদক জিএম রোকনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব জয়দেব কুন্ডুসহ স্থানীয় সমাজসেবক, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। ডুমুরিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag:
জনপ্রিয়

“ডাকঘর ও ডাকবাক্স: অতীতের ঐতিহ্য, বর্তমানের অবহেলা” -সহকারী অধ্যাপক মীর ফরিদ এর সম্পাদকীয়

ডুমুরিয়ায় মানবতার সেবায় ডুমুরিয়া ফাউন্ডেশন, ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৬ শতাধিক মানুষ

আপডেট সময়: ০৯:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬