১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা; সভাপতি সাদিক, সম্পাদক ইফাদুল

  • ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ শাখা পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৬ বছর পর এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এতে ৫ম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ সাদিকুর রহমানকে সভাপতি ও ৬ষ্ঠ ব্যাচের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইফাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ০৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (৮ অক্টোবর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়াসিফ আলী ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সিফাত আমিন মৃধা, মোঃ আবুল হাসান, তাহমিদুর রহমান মাণ্ডুক ও ফাহমিদ হাসান লিয়ন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রদিব দাশ, রব্বনী রশো ও সাংগঠনিক সম্পাদক জয়দেব চন্দ্র দেব।

আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে কমিটির সভাপতি মোঃ সাদিকুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের পটুয়াখালী মেডিকেল কলেজে দীর্ঘ ৬ বছর পরে ছাত্রলীগের নতুন কমিটি হলো। এজন্য আমরা সকলে আনন্দিত। কমিটির সকলকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মমতাময়ী নেত্রী শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করব। এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি হুসাইন সাদ্দাম ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইকে। পাশাপাশি কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।”

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা; সভাপতি সাদিক, সম্পাদক ইফাদুল

আপডেট সময়: ০৫:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩