০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক যুবক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ মো. আবুল বাসার (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত আবুল বাসার ওই গ্রামের মো. আবদুল রহিমের ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ দল দক্ষিণ গাবুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আবুল বাসারের বসতঘরে তল্লাশি চালিয়ে তার পরনের প্যান্টের পকেটে থাকা একটি সিগারেট হোল্ডারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২.৫ গ্রাম। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

​অভিযান পরিচালনাকারী এসআই মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক যুবক

আপডেট সময়: ০২:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬