০১:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত: ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি)।

তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের প্রতিটি স্তরের কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অবিচল থাকার পাশাপাশি রাজপথে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমেই আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সফলতা আনা সম্ভব। দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।”

বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

সমাবেশে জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, মোঃ দেলোয়ার হোসেন নান্নু, নাসির খন্দকার ও পটুয়াখালী জেলা মিডিয়া সেলের প্রধান মোঃ কাজল খন্দকার।

ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব মোঃ জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন হাওলাদার এবং পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মিজান।

উপজেলা বিএনপি ও যুবদল মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি ও আইউব খান, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার ও এইচ এম শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ। এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সুজন হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন সহ আরও অনেকে।

মূল সমাবেশের পূর্বে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে আয়োজিত অপর একটি সুধী সভায় অংশ নেন। পরবর্তীতে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে হযরত ইয়ার উদ্দিন খলিফা (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং মাজার প্রাঙ্গণ পরিদর্শন করেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

মির্জাগঞ্জে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত: ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপডেট সময়: ১২:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬