০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা

পটুয়াখালীর গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার লক্ষ্যে তাঁর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, সদস্য সচিব নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, তাওহীদ ইমরান, চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রেজাউল হাওলাদার, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে পটুয়াখালী থেকে গলাচিপা উপজেলায় পৌঁছানোর পথে আবু নাঈম বিভিন্ন স্থানে শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁকে গলাচিপা-দশমিনা উপজেলার জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সকল নাগরিককে সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গলাচিপায় প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা

আপডেট সময়: ১০:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬