১২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৮:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

সারাদেশ ব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী’র নির্দেশনায় পটুয়াখালীতে বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকল সাড়ে ৫ টায় তিতাস মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আল আমিন সুজন এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম ও জেলা যুবদলের নেতা সাবেক কাউন্সিলর সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর,  জেলা কৃষক দলের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান টিটো, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ ও সাবেক কাউন্সিলর আঃ লতিফ তালুকদারসহ শত শত নেতা-কর্মী।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬