পটুয়াখালীতে সারাদেশ ব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টদের অপতৎপরতা ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলা সাড়ে ৫ টায় স্থানীয় লঞ্চঘাট চত্বর হতে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এর প্রধান গেটের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে অংশগ্রহনকারী ছাত্রদলের নেতা-কর্মীরা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টদের অপতৎপরতা বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন। মিছিলে জেলা ছাত্রদল ও বিভিন্ন স্কুল কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা- কর্মী অংগ্রহ করেন। বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান জানান।
জালাল আহমেদ: 













