১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপার কৃতি সন্তান ইখতিয়ার রহমান কবির কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত   

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ ইখতিয়ার রহমান কবির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

রাজনীতিতে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন।

নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় গলাচিপাসহ পটুয়াখালী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে  অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ইখতিয়ার রহমান কবিরের এ অর্জন গলাচিপা বাসীর জন্য গর্বের। তার নেতৃত্বে যুবসমাজ আরও সুসংগঠিত হবে এবং জাতীয়তাবাদী রাজনীতির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে নবনির্বাচিত যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও যুবসমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপার কৃতি সন্তান ইখতিয়ার রহমান কবির কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত   

গলাচিপার কৃতি সন্তান ইখতিয়ার রহমান কবির কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত   

আপডেট সময়: ০৬:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬