শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীতে এক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়া এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আল আমীন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।
পটুয়াখালী-০১ সংসদীয় আসনের বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বার’র সাবেক সভাপতি অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তৌফিক আলী খান কবির, জেলা বার’র সাবেক সভাপতি অ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা বার’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ মো. সালাউদ্দিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী, জেলা বার’র সভাপতি অ্যাড. মজিবুর রহমান দুলাল, জেলা বার’র সাধারণ সম্পাদক অ্যাড. আরিফুর রহমান ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর।
সভায় বক্তারা বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক এবং সফল রাষ্ট্র নায়ক। বাংলাদেশসহ ছোট ছোট রাষ্ট্রকে নিরাপদ রাখতে সার্ক গঠন করেছিলেন। তার সময় সবুজ বিপ্লবের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয় এবং চাল, ঔষধ, মাছ রপ্তানীর সক্ষমতা অর্জন করে। দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন বিপদগামী কিছু সেনা কর্মকর্তা ১৯৮১ সালের এইদিনে তাকে চট্রগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে হত্যা করে।
আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।
দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত শত শত নেতা কর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
জালাল আহমেদ: 













