০১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার দলের মূল হোতা আল আমিন র‍্যাব এর হাতে গ্রেফতার

বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ মে ২০২৬ইং তারিখ সন্ধ্যায় লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন রায়পুর মিনি স্টেডিয়াম এলাকা হতে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মানব পাচার মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত মোঃ আল আমিন(৩০), পিতা- আব্দুল মান্নান ফরাজী, সাং- দাসপাড়া, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরনে জানা যায়, বাদীকে অভিযুক্তগন কম্বোডিয়া নিয়ে এক লক্ষ টাকার বেশি বেতনে চাকরী দিবে বলে বাদীর কাছ থেকে ৭,০০,০০০ টাকা নেয়। গত ২৩ নভেম্বর ২০২৫ইং তারিখ বাদীকে অভিযুক্তগণ কম্বোডিয়া প্রেরণ করে।

পরবর্তীতে অভিযুক্তগণ বাদীকে ৩০,০০,০০০ টাকার বিনিময়ে গোপনে চায়না কোম্পানীর কাছে বিক্রয় করার পরিকল্পনাকালে বিষয়টি বাদী বুঝতে পারে এবং তাকে দেশে ফিরিয়ে দেয়ার কথা বললে অভিযুক্তগণ বাদীর সাথে থাকা নগদ টাকা, আইফোন ১৭ মোবাইল ও পাসপোর্ট সহ আটকিয়ে রাখে। পরবর্তীতে বাদী দেশ থেকে ১,৫০,০০০ টাকা নিয়ে ইমিগ্রেশনের সাহায্যে দেশে ফিরে আসে। উক্ত ঘটনায় বাদী বাগেরহাটের মোল্লারহাট থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লক্ষীপুর জেলার রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

অভিযোগের মুখে সুবিদখালী মহিলা কলেজ অধ্যক্ষের পাল্টা ব্যাখ্যা

মানবপাচার দলের মূল হোতা আল আমিন র‍্যাব এর হাতে গ্রেফতার

আপডেট সময়: ০৩:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬