মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বানিজ্যচুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং ইরানে মার্কিন- ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা ও দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ করার দাবীতে পটুয়াখালীতে পথসভা করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় পটুয়াখালী জেলা শহরের বড় চৌরাস্তায় পথসভায় বক্তব্য রাখেন জোটের অন্যতম সংগঠন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) কেন্দ্রীয় সংসদ এর সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে অংশগ্রহনকারী প্রার্থী গৌতম চন্দ্র শীল, জেলা বাসদের সমন্বয়ক এ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সমীর কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ নাগ প্রমুখ।
বক্তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বানিজ্যচুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করার জন্য বর্তমান নির্বাচিত সরকারের কাছে জোর দাবী করেন, ইরানে মার্কিন- ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা ও দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ করারও দাবী জানান।
এ সময় পথসভায় উপস্থিত জনগনের মাঝে লিফলেট বিতরন করা হয়।
জালাল আহমেদ: 













