০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় হাত-পা বেঁ*ধে রেখে দু*র্ধর্ষ ডা*কাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লু*ট

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় গভীর রাতে নিতাই বাওয়ালীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

সরেজমিনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার (২১ শে ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ৫০ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীরা নিজেদের মুক্ত করে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ত’দন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

দশমিনায় হাত-পা বেঁ*ধে রেখে দু*র্ধর্ষ ডা*কাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লু*ট

আপডেট সময়: ০৮:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬