১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“আওয়ামী লীগ বিগত ১৫টি বছর আমাদের সন্তানদের অশিক্ষিত ও মূর্খ করে রেখেছে” -আলতাফ হোসেন চৌধুরী

“ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৫টি বছর আমাদের সন্তানদের অশিক্ষিত ও মুর্খ করে রেখেছে। কোন স্কুল, কলেজে ও মাদ্রাসায় পড়াশুনা হয়নি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সির্টির ধর্ষনের সেঞ্চুরীর কথা আপনারা শুনেছেন। নেলসন মেন্ডেলা বলেছেন, ‘তুমি যদি একটি দেশ ধ্বংস করতে চাও, সেখানে বোমা রকেট মারতে হবে না, তাদের বিদ্যা শিক্ষা ধ্বংস করে দাও”।

আজ রবিবার বিকেলে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে পুকুরজনা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হসেবে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, “প্রশ্নপত্র ফাস, নকলের মহোৎসব, বিদ্যাশিক্ষা ধ্বংসের মাধ্যমে আপনার সন্তানকে মুর্খ করে রাখার জন্য পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছিল। এগুলো আমাদের বদলাতে হবে। আমাদের জেড জেনারেশন উন্নয়নের প্রথম ধাপ হবে আমাদের শিশুদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে তোলা। দ্বিতীয় ধাপ হবে আগামী দিনের জন্য সুনাগরিক করে গড়ে তোলা যাতে চাকুরী, ব্যবসা-বানিজ্য করে তারা গরীব না থাকে, তৃতীয় ধাপ নারী শিক্ষা। আমাদের দেশে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। নারীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে দেশের উন্নয়ন ধীর গতি হয়ে যাবে। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীশিক্ষা সম্পূর্ন ফ্রি করে দিয়েছিল। এজন্য বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষিত মা, শিক্ষিত বোন, শিক্ষিত কন্যা তৈরি হয়েছে।

আলতাফ হোসেন চৌধুরী আরো বলেন, “বিভিন্ন জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন সহজ হবে না। কারণ নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। কেউ যেন আগামী নির্বাচনে মাস্ক পড়ে মহিলা ভোট কেন্দ্রে কেউ জাল ভোট না দিতে পারে সেদিকে আমাদের মহিলাদের সজাগ থাকতে হবে”।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধানণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।

সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়াতে উলামায়ে ইসলাম সভাপতি মাওলানা আবদুল হক কায়সারী, জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, অ্যাডভোকেট শরীফ মোঃ সালাহউদ্দীন ও প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

“আওয়ামী লীগ বিগত ১৫টি বছর আমাদের সন্তানদের অশিক্ষিত ও মূর্খ করে রেখেছে” -আলতাফ হোসেন চৌধুরী

আপডেট সময়: ০৪:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬