০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘”তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম” -এমপি প্রার্থী শাহীন

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালী: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, “এনসিপি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এনসিপির নেতৃত্বে রয়েছেন অল্প বয়সী তরুণরা। তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম—যেভাবে এই তরুণরা আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিদায় করেছে।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক গ্রাম বৈঠক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “অনেকেই বলে এতো অল্প বয়সে এমপি কিভাবে হবে? জনগণ যদি চায়, তাহলে এমপি হওয়া সম্ভব। বাউফলের সাবেক এমপি আ.স.ম. ফিরোজ ২৭ বছর বয়সে প্রথমবার এমপি হয়েছিলেন। ১৯৭৩ সালে বাউফলে আমার চেয়ে কম বয়সী একজনকে জনগণ এমপি বানিয়েছিল। সংবিধান অনুযায়ী ২৫ বছর বয়স হলে একজন ব্যক্তি এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এমপি হওয়ার উদ্দেশ্যই হলো জনগণের খেদমত করা।”

গ্রাম বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী বশির আহাম্মেদ, অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রুহুল আমিন, পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব রিফায়েত কবির খান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুকুল ইসলাম মিলন প্রমুখ।

Tag:
জনপ্রিয়

চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন

‘”তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম” -এমপি প্রার্থী শাহীন

আপডেট সময়: ০৭:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫