০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্ব নির্বাচিত: স্নেহাংশু কুট্টি সভাপতি, টোটন সাধারণ সম্পাদক

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। গতকাল (২ জুলাই) রাত গভীরে ভোট গণনা শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

সভাপতি পদে ৭৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান আহ্বায়ক স্নেহাংশু সরকার কুট্টি। তার প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহম্মদ বায়জিদ (পান্না মিয়া) পেয়েছেন ৪০২ ভোট। বাতিল (নষ্ট) ভোটের সংখ্যা ছিল ১০।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন পেয়েছেন ৪৭০ ভোট, যা তাকে প্রাথমিকভাবে বিজয়ী করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহম্মদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট তৌফিক আলী খাঁন (খাঁন কবির) পেয়েছেন ৮৪ ভোট, মোঃ সাইদুর রহমান তালুকদার (সাইদ তালুকদার) ৪ ভোট, মোঃ মনিরুল ইসলাম লিটন ১৬২ ভোট এবং দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট।

এই নির্বাচন পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবদুল হক ফরাজী-এর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন। তিনি জানান, পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গঠনতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে।

সম্মেলনের শুরুতে সকালে পতাকা উত্তোলন ও উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু পর বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনস্থল শহরের জিমনেসিয়াম চত্বরে সকাল থেকেই কাউন্সিলরদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।

উল্লেখ্য, এই প্রথমবার বরিশাল বিভাগের কোনো জেলায় বিএনপি সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে, যা দলীয় কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জেলার রাজনীতিতে বিএনপির পুনরুজ্জীবন ঘটবে কি না—সে দিকেই এখন তাকিয়ে আছে তৃণমূল নেতাকর্মীরা।

নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতা কর্মী, সমর্থক ও শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় তাদের দায়িত্বপালনে সকলের সহযোগীতা কামনা করেন।

Tag:
জনপ্রিয়

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে পটুয়াখালীতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্ব নির্বাচিত: স্নেহাংশু কুট্টি সভাপতি, টোটন সাধারণ সম্পাদক

আপডেট সময়: ১১:০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫