০১:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে আওয়ামী লীগ নেতার মামলায় যুবদলের ২ নেতা কারাগারে

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদ গাজির মামলায় যুবদল নেতা সুজন ও উজ্জ্বল হোসেন নামের ২ জনকে বাউফল থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

রোববার (৮ জুন) বেলা ১২ টার দিকে বাউফল থানা থেকে কড়ানিরাপত্তায় আদালতে পাঠানো হয়।

কালাইয়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, শহিদ গাজি কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে ছিল এবং বিভিন্ন অপকর্ম করেছে। তার মামলায় কালাইয়া যুবদলের দুর্দিনের ত্যাগী নেতা সুজন ও উজ্জ্বল হোসেন কে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে কালাইয়া ইউনিয়ন বিএনপিকে হয়রানি করা হচ্ছে। যা যুবদল নেতা গ্রেফতারে বাউফল বিএনপির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এসময়ে কালাইয়া থেকে আসা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত সাংবাদিকদের শহিদ গাজির আওয়ামী লীগের কোষাধ্যক্ষ থাকা কালীন সময়ের একটি ছবি দেখানো হয় এবং ওই ছবিতে আওয়ামী লীগের সাবেক এমপি আ.স.ম ফিরোজের নৌকা মার্কার ব্যানারের সামনে নিয়ে শহিদ গাজি দাড়িয়ে আছেন। তারা জানান, এই রকম আওয়ামী লীগ নেতার মিথ্যা মামলায় যুবদলের নেতা কর্মী গ্রেফতার হবে সেটি খুবই দুঃখ জনক। আমরা যুবদলের ২ নেতার এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই ও মামলা থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানাই।

এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ আখতারুজ্জামান বলেন, মারামারির মামলায় সুজন ও উজ্জ্বল কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে শহিদ গাজি আওয়ামী লীগের অপকর্মকারী কিনা যাচাই করে দেখে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফলে আওয়ামী লীগ নেতার মামলায় যুবদলের ২ নেতা কারাগারে

আপডেট সময়: ০৫:৩৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫