০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে খাবার সামগ্রী বিতরণ

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে কেন্দ্রীয় বিএনপির সদস্য ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার গ্রুপের পক্ষ থেকে র‍্যালি, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলা বিএনপির একাংশ কার্যালয় ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজনের মধ্যদিয়ে গরীব ও দুস্থ পুরুষ মহিলাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রথমে শহীদ জিয়াউর রহমানের স্মরনে বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির আয়োজনের এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মী।

আলোচনা সভায় তার জীবন ও কর্ম নিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও দেশগঠনে অগ্রণী ভূমিকার নায়ক। পরে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং তারা শহীদ প্রেসিডেন্টের আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, শহীদ জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। তার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপি ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেন।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে খাবার সামগ্রী বিতরণ

আপডেট সময়: ০২:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫