০১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার

রিপন মালী, বরগুনাঃ বরগুনায় চলমান অপারেশ ডেভিল হান্ট অভিযানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে আটটার সময় সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকার বাধঘাট মসজিদের সম্মুখ থেকে গ্রেপ্তার করা হয় মনিরকে।

সদর থানা সুত্রে জানা যায়, পুলিশ বাদী হয়ে দায়ের করা একটি বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর উপজেলার ২ নম্বর ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকার সাবেক আওয়ামী লীগ নেতা মৃত আবদুল মজিদ মিয়া (সাবেক চেয়াম্যান) এর ছেলে।

নির্বাচনে পর পর দু’বার স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পিতার মৃত্যুর পরে ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পরপর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মনিরুল ইসলাম মনির। পাশাপাশি মনিরের ছোট ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকী সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে দায়ের করা একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় মনিরুল ইসলাম মনিরকে আমরা গ্রেপ্তার করি। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার

আপডেট সময়: ০৫:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫