০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বাসা থেকে ধরে নিয়ে ১০ম শ্রেণির ছাত্রীকে ধ*র্ষ*ণের অভিযোগ; গ্রে*ফ*তার-২

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এসএসসি পরীক্ষার্থী এক তরুনী (১৮) কে স্প্রে দিয়ে অ’জ্ঞা’ন করে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এতে দুই ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। ভুক্তভোগীর মা লাইজু বেগম বলেন, “রাতে জানালা দিয়ে স্প্রে করে। পরে ঘরের পেছনের বেড়া ভেঙে প্রবেশ করে ঘরের মধ্যে। তারপর আমার মেয়ের হাত-পা বেঁধে মুখে গামছা দিয়ে বেঁধে ওরা কোলে তুলে বাড়ির সামনের বিলে নিয়ে যায়। এ সময় মেয়ে ওদের হাত-পা ধরে মাফ চাইলেও তারা মাফ করেনি। আমি এর বিচার দাবি করছি।”

ভুক্তভোগীর দাদি জাকিয়া বেগম বলেন, “আমার নাতির ধরষকদের ফাঁসি চাই। সরকার যেন দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করে। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না।”

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ বলেন, “রাত তিনটার দিকে ওই ভুক্তভোগী আমার হাসপাতালে আসলে তাকে পটুয়াখালী মেডিকেলে ওয়ান স্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে।”

এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজনকে নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে বাসা থেকে ধরে নিয়ে ১০ম শ্রেণির ছাত্রীকে ধ*র্ষ*ণের অভিযোগ; গ্রে*ফ*তার-২

আপডেট সময়: ১০:৩০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫