০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে একই পরিবারের ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা সারে তিন টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭) ও তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং ছেলে নাভিল ইসলাম (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, নেছার চৌকিদার ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নেছারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের ঘরে তল্লাশি করে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় এই দম্পতিসহ তার ছেলেকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের ছেলের মাদক কারবারে সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হয় পুলিশ। পরে ওই দম্পতি ও তার ছেলেকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদকসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি মাদকসহ গ্রেফতার নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে মাদক বিরোধী মিছিল হয়েছিলো।

Tag:
জনপ্রিয়

ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর এসআরবি-৮, জোরদার নজরদারি ও বিশেষ টহল ব্যবস্থা

বাউফলে একই পরিবারের ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০২:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫